• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আল আমিন :
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : গত ১৭ বছর পর এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে রোববার বিকেলে মাধবদী ম্যানচেস্টার চত্তরের বিজয় মঞ্চে শত শত নেতা কর্মী নিয়ে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে এই গণ সমাবেশের ডাক দেয় মাধবদী থানা ও শহর শাখার জামায়াতে ইসলামী। উক্ত গণ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বারের সভাপতিত্বে মাধবদী থানা শাখার সেক্রেটারী আব্দুল আজিজের সঞ্চালনায় গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, নারায়ণগঞ্জ মহানগরের আমীর ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “আমরা ভুল করছি, আমাদের ভুল হতে পারে আপনারা আমাদের সংশোধন করে দিবেন। আপনাদের নিয়েই আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলতে চাই”।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমীর মাওলানা মোছলেহ উদ্দীন, সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল লতিফ খান, অধ্যাপক অলিউল্লাহ সরকার, নরসিংদী সদর থানা আমীর মোঃ মাহফুজ ভূইয়া, নরসিংদী শহর শাখার আমীর আজিজুর রহমান, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হক, সহকারী সেক্রেটারী মোঃ জাফর উল্লাহ খান, আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর শাখার সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর শাখার বায়তুল মাল সম্পাদক মাধবদী ইসলামী ছাত্র শিবিরের উত্তর শাখার সভাপতি তাজুল ইসলাম সোহাগ, দক্ষিণের সভাপতি শামীম আহমদ সহ অনেক নেতা কর্মীরা। এসময় অনুষ্ঠানে অতিথিদের বক্তবের মাঝে মাঝে ইসলামী সংগীত ও জামায়াতে ইসলামীর দলীয় সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category