• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ১৭ বছর পর জামায়াতের সমাবেশ

মোঃ আল আমিন :
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ২৭ অক্টোবর রোববার নরসিংদীর মাধবদী পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে আজ রোববার বিকাল ৩টায় মাধবদী গরুর হাট মুক্তিযোদ্ধা মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় এবং ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে এই গণ সমাবেশের ডাক দিয়েছে মাধবদী থানা ও শহর শাখার জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর আব্দুল জব্বার উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল লতিফ, অলিউল্লাহ সরকার, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হকসহ অনেক নেতৃকর্মীরা উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল করতে দলটি পোস্টারিং, মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছে। দলটির নেতাকর্মীরা আশা করছে যেহেতু গত ১৭ বশছর পর প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পেয়েছে সেজন্য দলীয় নেতাকর্মীর পাশাপাশি আপামর জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category