• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

মাসুম ফরাজি :
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
oplus_0

সবুজবাংলা২৪ডটকম, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর যুবদল নেতা আবু মাস্টার ও তার ভাই কামাল হোসেনের বিরুদ্ধে দোকান ঘর দখলের অভিযোগ এনে অপপ্রচার চালচ্ছেন স্থানীয় একটি পরিবার। এ ঘটনায় কাউকে বিভ্রান্তি না হবার আহ্বান জানিয়ে রোববার (২০ অক্টোবর) দুপুরে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের একটি ভবনে সংবাদ সম্মেলন করেন। কামাল হোসেন ও আবু মাস্টার ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। আবু মাস্টার মঠবাড়িয়া পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন জানান, মঠবাড়িয়া পৌরসভাস্থ দক্ষিন মিঠাখালী ০৩নং ওয়ার্ডে মৌজা- দক্ষিন মিঠাখালী জেএল নং-৩৭, এস এ খতিয়ান নং-৯১৬, এসএ দাগ- ৩৪,৩৫ এ আমাদের রেকডীয় ২ একর ৬২ শতাংশ জমি। আমাদের ওয়ারিশদের নিকট থেকে একাধিক হাত বদল হয়ে ওই জমি থেকে প্রবাসি মামুনের বাবা ১৩.২৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করেন। ওই পৈত্রিক সম্পত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রভাব খাঁটি তার ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোর পূর্বক দখল করে নেন। গত ০৫ আগস্ট‘২৪ সরকার পতনের পর তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হয়। এটা নিয়ে প্রবাসি মামুনের হোসেনের স্ত্রী কানিজ ফাতিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের নামে মিথ্যাচার করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মো. হানিফ হাওলাদার, রুস্তুম আলী খান, বাদশা মিয়া চৌকিদার, আলম মৃধা প্রমূখ।
এ ব্যাপরে কানিজ ফাতিমা বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে কম রয়েছে। আমার ঘরের সামনের সরকারি সম্পত্তি কামাল হোসেন কেমন করে দাবি করেন। আমিও সুষ্ঠ ফয়সালা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category