• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
আদালত এক মাস সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, তা করব। কারণ, গ্রেপ্তারি পরোয়ানা গেছে পুলিশের কাছে। পুলিশ এটি পারবে না। তাই, আমাদের যুক্ত হতে হবে।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা কে কোন দেশে আছেন, সেটার কোনো নির্দিষ্ট তালিকা আছে কি না? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে যে তালিকা আছে, সেটি মিডিয়া থেকে নেওয়া। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমরা চেষ্টা করব তাদের সবার অবস্থান চিহ্নিত করতে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আনঅফিশিয়ালি যতটুকু জানি, তিনি সম্ভবত দিল্লিতে আছেন।
ভারতের ভিসা ইস্যু নিয়ে তিনি বলেন, ভারত ভিসার ব্যাপারে কী কী করবে, সেটা তাদের বিষয়। তবে, আমরা সহজ করতে তৃতীয় পক্ষ হিসেবে অন্য দেশে যোগাযোগ করছি। আমরা ভিসা রেস্ট্রিকশন দিচ্ছি না। তারা বলেছে, লোকবল কমে গিয়েছিল দেখে তারা দেরি করছেন।
সরকার পরিবর্তন এবং অন্তর্র্বতী সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে কোন দেশের সম্পর্ক উষ্ণ হয়েছে এবং কোন দেশের সঙ্গে শীতল হয়েছে? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের শেষদিকে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমি মনে করি, সেটা এখন কেটে গেছে। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্কে রাখতে চাই।
লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে বিমানের সঙ্কট রয়েছে। এ অবস্থায় বিমান ছাড়াও সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।
তিনি বলেন, ইতালিয়ান ভিসা নিয়ে কিছুটা সমস্যা চলছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিষয়টি সমাধান করার। তাদের অভ্যন্তরীণ আইন-কানুনের কারণে এই সমস্যা হচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য তারা কিছু কঠিন আইন করছে। আমরা তারপরও চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব ইতালি গমনেচ্ছুদের ক্লিয়ারেন্সের ব্যবস্থা করে দেওয়ার।
তিনি আরও বলেন, কমনওয়েলথ…. হবে সামোয়াতে। এটি একটি দ্বীপ রাষ্ট্র। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। তবে, সেখানে মিনিস্ট্রিয়াল মিটিং আছে, সেগুলো করে আমি আসব। ছয় দিনের প্রোগ্রাম। যাতায়াতে আরও চার দিন লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category