• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফকিরহাট মহিলা কলেজে পাশ করেনি একজনও

বায়েজীদ :
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ থেকে কেউ পাস করেনি।
১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব।
তিনি বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে এ বছরের রিয়া খাতুন ও রাফিয়া আক্তার নামের দুই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
তারা ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা সম্পন্ন করেছে।
আজ ফল প্রকাশে ওই দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ আমাদের কলেজ থেকে এ বছর কেউ পাস করেনি। গত বছরেও শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল এই কলেজ।
ফকিরহাট মহিলা কলেজ অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব আরও বলেন, শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হয়। এরই মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে বসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category