• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বাকি অংশ থেকে উত্তর গাজাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলছে। সোমবার সংস্থাটি এক বিবৃতিতে এ কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার কিছু অংশে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকসহ কয়েক হাজার ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি এবং আশ্রয়কেন্দ্রে আটকে রেখেছে। তাদের খাদ্য বা অন্যান্য জীবনধারণের প্রয়োজনীয় উপকরণ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে শত্রুতা বৃদ্ধির ছায়ায়, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকার বাকি অংশ থেকে উত্তর গাজাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে ফেলছে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি একেবারে অবহেলা করে বিদ্বেষের প্রকাশ ঘটাচ্ছে।
এতে আরো বলা হয়েছে, কার্যকরভাবে উত্তর গাজা সিলগালা করে দেওয়া হয়েছে এবং পালানোর চেষ্টাকারীদের আক্রমণ করা হচ্ছে বলে জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, উত্তর গাজায় বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পণ্য প্রবেশে ইসরায়েলের ক্রমাগত অস্বীকৃতি অনিবার্যভাবে আরো অপ্রয়োজনীয় কষ্ট ও মৃত্যুর দিকে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category