• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গুলি চালানো পুলিশ সদস্যদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরানো বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবে নিরস্ত্র সাধারণ ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছে, তাদের ছাড় দেয়া হবে না। দ্রুতই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।
এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে আহতদের অনুদানের টাকার হিসাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন ফাউন্ডেশনের সেক্রেটারি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জানান, আজ মোট ১২২ জনকে জনপ্রতি এক লাখ টাকা করে এক কোটি ২২ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে ২৩ জনকে জনপ্রতি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে। বাকি সাতজনের নাম সম্পূর্ণ না থাকায় তাদের বিকাশের মাধ্যমে আজই টাকা পরিশোধ করা হয়েছে।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৩ জনের বিকাশে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) ৫৯ জনের বিকাশে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন দমাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে। এতে অসংখ্য ছাত্র-জনতা আহত হন। যদিও পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category