• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টের চেতনা হারিয়ে যাচ্ছে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে। যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে।
তিনি বলেন, অনেক রদবদল হলেও সেভাবে সুফল মিলছে না। এ অবস্থায় আন্দোলনকারীদের সবাইকে এক হয়ে অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘রক্তাক্ত ৩৬ জুলাই’ লাল গ্রাফিতি প্রদর্শনী ও বিপ্লবের লাল কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।
তথ্য উপদেষ্টা বলেন, ৫ আগস্ট বিজয়ের পরেই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্খা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে। যারা অভ্যুত্থানে দাঁড়িয়েছিল, তারা অনেকেই এখনো অবহেলিত।
এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category