• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যা সমাধান করবে অন্তর্বরতী সরকার

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অন্তর্র্বতী সরকার রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ অক্টোবর) অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা এই কথা বলেন।
সাক্ষাতে মান্টিটস্কি রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালনকালে নানা ঘটনা কথা স্মরণ করেন। তিন বছরেরও বেশি সময় ধরে দায়িত্বে ছিলেন তিনি।
রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানান। রুশ বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করছেন।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রপ্তানি এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহ করায় সে দেশের ভূমিকার প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্র্বতী সরকার রূপপুর প্রকল্পে অর্থ দেওয়ার সমস্যা সমাধান করবে। তিনি বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা একসঙ্গে কাজ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসডিজিবিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category