• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কোনও পণ্য চীনে রপ্তানি করলে কোনও ধরনের শুল্ক দেওয়া লাগবে না।
গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন, আফ্রিকার ৩৩টি দেশসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত এলডিসিভুক্ত দেশগুলো চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।
বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে চীনই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের আলোকে সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস ঘোষণা দিয়েছে, স্বল্পোন্নত দেশগুলোতে একতরফা উন্মুক্তকরণ ও সাধারণ উন্নয়ন অর্জনে আগামী ১ ডিসেম্বর থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে- এমন এলডিসিভুক্ত দেশগুলো শতভাগ অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।
এলডিসি হিসেবে বাংলাদেশও ১ ডিসেম্বর থেকে চীনে রপ্তানিকৃত পণ্যের জন্য এই সুবিধা ভোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category