• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাথে সংঘাতের নতুন পর্যায়ে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসরায়েলের সাথে সংঘাতের একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি একে ‘উন্মুক্ত যুদ্ধের আওয়াজ’ বলে আখ্যা দিয়েছে। রোববার হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি-জেনারেল নাইম কাসেম এ ঘোষণা দিয়েছেন।
নাইম কাসেম বলেছেন, ‘হুমকি আমাদের থামাতে পারবে না… আমরা সব সামরিক সম্ভাবনার মোকাবেলা করতে প্রস্তুত।’
শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় নিহত এক শীর্ষ কমান্ডারের জানাজার সময় এই ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার ও বুধবার লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪২ জন নিহত এবং তিন হাজারেরও বেশি আহত হয়। এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইসরায়েল হামলার পিছনে ছিল।
রোববার ভোরে উত্তর ইসরায়েলের হাইফার কাছে দেশটির প্রতিরক্ষা কোম্পানি রাফায়েলের কারখানায় হামলা করেছে হিজবুল্লাহ। পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
নাইম জানিয়েছেন, রোববার ইসরায়েলের গভীরে তাদের ছোড়া রকেট হামলা কেবল শুরু। তিনি ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category