• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ. গ্রেপ্তার -১

মোঃ আসাদুজ্জামান খান :
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ করেছে বিজিবি। রবিবার (১ সেপ্টেম্বর) ভোররাতে চালানো এ অভিযানে আটক করা হয় মোহাম্মদ গাজী নামের এক ব্যক্তিকে। তিনি সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় একদল চোরাকারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে আটক হন মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি,২ কেজি হেরোইন,৩শ’ ৩৭ বোতল ফেন্সিডিল। যার বাজার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category