• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বন্যাদুর্গতরা অচিরেই বাড়ি ফিরতে পারবেন: ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, লক্ষ্মীপুর : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘সরেজমিনে আমি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছি। আমি বন্যা পরিস্থিতি দেখেছি। পানি কমতে শুরু করেছে। অচিরেই মানুষজন বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছি।’
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে এসে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্ববধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে (অস্থায়ী) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ত্রাণ উপদেষ্টা বলেন, ‘ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িতদের সঙ্গে আমি কথা বলেছি। এখানে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আশা করছি, খুব দ্রুত আমরা বিপর্যয় কাটিয়ে উঠব। এরপর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে। সেটাও যেন সুন্দরভাবে হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাজেদুক হক রেজা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category