• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল। আজ মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে মারুফুল হকের শিষ্যরা।
মূলত শ্রীলঙ্কা আগের ম্যাচের পর এই ম্যাচও হেরে যাওয়ায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে নেপাল ও বাংলাদেশ সেমিফাইনালে নাম লেখায়।
এদিন প্রথমার্ধে বাংলাদেশকে গোল করেন মিরাজুল ইসলাম। আর শেষদিকে গোল করেন পিয়াস আহমেদ নোভা। ১৭ মিনিটের মাথায় ডানদিক থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের আলতো টোকায় জালে জড়ান মিরাজুল। আর ৮৫ মিনিটে পিয়াস গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
গ্রুপপর্বের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।
যুব সাফের এবারের আসরে দুই গ্রুপে মোট ছয়টি দল অংশ নিয়েছে। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান।
২৫ ও ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৮ আগস্ট হবে ফাইনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category