• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্দিষ্ট তারিখে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা করা হবে।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটা তারিখ ঘোষণা করবো। ওই তারিখের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না আসেন আমরা ধরে নেবো তারা পলাতক। আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষনিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না। পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে।
পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবুও সেনাবাহিনী করছে। একজনের ইচ্ছামতো একটি রাষ্ট্র চালানো যায় না। বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই কিন্তু হাজার হাজার মানুষ যুদ্ধ করেছেন। ৩০ লাখ শহীদের বিনিময়ে এ রাষ্ট্র স্বাধীন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category