• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মারা গেছেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, চট্টগ্রাম : চট্টগ্রাম ৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
মোসলেম উদ্দিন আহমদ দীর্ঘ দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
২০১৩ সাল থেকে মোসলেম উদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মোসলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারির উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category