• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে আশার আলো ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আশার আলো খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ ভগবানপুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দুই উপজেলার প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতি ছিল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক একেএম মোকছেদ চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ সহ অন্যান্যরা।
খেলায় সভাপতিত্ব করেন বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৪নং বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম।
খেলায় যে দল দুটি অংশ গ্রহণ করেন পাঁচবিবি ফুটবল একাডেমি একাদশ বনাম দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমি একাদশ। খেলায় ১-২ গোলের ব্যবধানে দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমি জয়ী হয়।
খেলাটি পরিচালনা করেন আশার আলো খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি শরিফ সুলতান তুলন ও সাধারণ সম্পাদক ফিরোজ কবীর।
শেষে বিজয়ী দলের মাঝে ক্রেট সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের মাঝে ক্রেষ্ট ও নগদ ৩০ হাজার টাকা তুলে দেন অথিতিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category