• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখের বেশি : বিআইডিএস

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ১৬ কোটি ৯৭ লাখ ৪৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
আজ সোমবার (৬ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বিআইডিএস চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।
গত বছরের ২৭ জুলাই বিবিএসের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। কিন্তু চূড়ান্ত ফলাফলে তা ৪৫ লাখ ৪১ হাজার ৮৬১ জন বেড়েছে। অর্থাৎ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ হয়েছে।
জাতিসংঘের নিয়ম অনুযায়ী, কোনো দেশে জনশুমারির তৃতীয় পক্ষের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর ৫ শতাংশ পর্যন্ত আন্ডার কাউন্ট গ্রহণযোগ্য। তাই বিবিএসের জনশুমারি সঠিক বলে ধরা যায়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। এতে অংশগ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category