• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভূমিকম্প, নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সোমবার (৬ফেব্রুয়ারি) এ দুর্যোগে সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে ভবন ধসের ঘটনা ঘটেছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে রয়টার্স জানিয়েছে।
কর্মকর্তাদের প্রাথমিক বিবৃতিতে তুরস্কের মালতায়া প্রদেশে কমপক্ষে ২৩ জন, সানলিউরফায় ১৭ জন, দিয়ারবাকিরে ছয়জন এবং ওসমানিয়াতে আরও ৫ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category