• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে কুপ খননের সময় সেফটি ট্যাঙ্ক ধ্বসে যুবক নিহত

বায়েজীদ
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের কূপ খননের সময় পাশের পুরাতন একটি সেফটি ট্যাংক ধ্বসে পড়ে শাহারুল ইসলাম (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে ।
মঙ্গলবার ৩১ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করে প্রায় ২ ঘন্টা পর ময়লা পানি ও কাঁদা মাটির মধ্যে আটকা পড়া অবস্থায় বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে । নিহত শাহারুল কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শাহারুল একই গ্রামের সিপনের বাড়ীতে কুপ খননের কাজ করছিল। এ সময় পুরাতন কুপের পাশে নতুন একটি কুপ খননকালে পুরাতন কুটির ময়লা, কাদা ও মাটিসহ তার উপর ধসে পড়ে। এতে সে ময়লা ও কাঁদা পানির নিচে চাপা পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহারুল একটি পুরাতন কুপের পাশে আর একটি নতুন কুপ খনন করার সময় সেটি ধ্বসে পড়ে সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পরে। প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category