• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জোহরের নামাজের সময় ওই মসজিদে বোমা বিস্ফোরণ ঘটে।
পেশাওয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মসজিদের ভেতর উদ্ধার কার্যক্রম চলছে।
ওই শহরের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে থাকা অনেক ব্যক্তি ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ওই মসজিদে আগে থেকে বোমা পুঁতে রাখা হয়েছিল নাকি কেউ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। সূত্র: ডন অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category