• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছয় আসনে উপনির্বাচনে ১১ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপ-নির্বাচনে ১১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ভোটের আগে ও পরে চারদিনের জন্য বিচারিক কাজ পরিচালনায় দায়িত্ব পালন করবেন। ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিচারিক ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর ভিত্তিতে ইসি ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয়।
আসনগুলোর মধ্যে একটি সংরক্ষিত আসন হওয়ায় সেটার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category