• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চলে গেলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমির হোসেন মালিতা

নিজস্ব সংবাদদাতা
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঝিনাইদহ : ঝিনাইদহের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী, পৌরসভার সাবেক চেয়ারম্যান, ‘যে আগুনে পুড়ি’ সিনেমার পরিচালক, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আমির হোসেন মালিথা না ফেরার দেশে চলে গেছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আমির হোসেন মালিতার ছেলে আনোয়ারুজ্জামান আজাদ চঞ্চল জানান, তার বাবা ভাষা সৈনিক ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশে তিনি যুদ্ধকালীন সময় সংগঠক ছিলেন এবং সে সময়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বঙ্গবন্ধুর সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি রাজ্জাক-কবরীকে নিয়ে ১৯৭৩ সালের দিকে ‘যে আগুনে পুড়ি’ সিনেমা নির্মাণ করেছিলেন। ছবিটি মুক্তি পেলে সে সময়ে গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। তিনি হাইকোর্টের আইনজীবি ছিলেন। পেশার পাশাপাশি ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হন।
বণার্ঢ্য জীবনের অধিকারী আমির হোসেন মালিতার জানাজা আজ (শনিবার) ঝিনাইদহ শহরের ওয়াজীর আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
পরিবারের পক্ষ থেকে তার ছেলে দেশবাসির কাছে আমির হোসেন মালিতার জন্য দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category