• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ফেন্সিডিল ও গাঁজা সহ আটক -৪

নিজস্ব প্রতিনিধ
Update : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শরীরে ফিটিং অবস্থায় ২২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা সহ বাসযাত্রী চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনভর উপজেলার বকচর এলাকার (নতুর আলু স্টোর) মহাসড়কে রাজশাহী ও ঢাকাগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে আটক করে।
থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম, এসআই জসীম উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস-কোচে তল্লাশী অভিযান চালায়। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীর শরীরে বিশেষ কায়দায় বাঁধা ২২ বোতল ফেন্সিডিল সহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হারুন অর রশিদ এর ছেলে নুরুজ্জামান (২৪) কে আটক করে। পরে রাজশাহীগামী বিআরটিসি বাস তল্লাশীকালে একই কায়দায় বাঁধা এক কেজি শুকনো গাঁজা সহ নাটোর সদর থানার চক আমহাটি গ্রামের ওহিদ গাজীর ছেলে মোজাম্মেল গাজী (১৯) এবং ঢাকাগামী মীম-ঐশী কোচ থেকে অনুরূপ অবস্থায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে শাহজাহান আলী (২৫) ও নাটোর সদর থানার চক আমহাটি গ্রামের শামছুল হক ভূঁইয়ার ছেলে শাহজাহান মিয়া (৪০) কে এক কেজি করে গাঁজা সহ আটক করে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক তিনটি মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category