• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাট কারাগারে এক হাজতীর মৃত্যু

আবু রায়হান
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, জয়পুরহাট : জয়পুরহাট জেলা কারাগারে মাদক মামলার আসামি আব্দুল মোমিন (২৭) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) গভীর রাতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে চিকৎসক মৃত ঘোষনা করেন। ২৫ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টায় জয়পুরহাট কারাগারের জেলার কামরুল ইসলাম মোমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ এপ্রিল মাদক মামলায় জয়পুরহাট থানার মামলার আসামী পৌর এলাকার ধানমন্ডি মহল্লার মজিবর রহমানের ছেলে আব্দুল সোমিন (২৭) জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ২৪ জানুয়ারী গভীর রাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা মজিবর রহমান বলেন, তার ছেলে মাদক আসক্ত ছিলো। বিভিন্ন নেশা সেবন করত এ কারণে মোমিনের মা মোমেনা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলাই প্রায় ৮ মাস থেকে জেল হাজতে ছিলো। হটাৎ সকালে জেল থেকে মোবাইলে খবর দেয় মোমিনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category