• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞাহীন জাহাজে মালামাল পাঠাতে মস্কোকে বলেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
Update : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই, এমন জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পাঠাতে মস্কোকে বলেছে ঢাকা।
রোববার (২২ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা এক জাহাজে বাংলাদেশে মালামাল পাঠায় রাশিয়া। সে জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হয়নি। এমনকি, ভারতের বন্দরেও মালামাল খালাস করতে পারেনি ওই জাহাজ।
এ বিষয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কী আলোচনা হয়েছে, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া জেনে-বুঝে এমনটা করায় আমরা কিছুটা বিস্মিত হয়েছি। তাদের তো হাজার হাজার জাহাজ আছে।
আমরা বলেছি, যে ৬৯টা জাহাজের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, ওই জাহাজগুলোতে ছাড়া বাকি যেকোনো জাহাজে যেন মালামাল পাঠায়। নিষেধাজ্ঞাহীন জাহাজ মালামাল পাঠালে তা গ্রহণ করবে বাংলাদেশ।
আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি উঠবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শান্ত রাখতে চীনের সহায়তা চায় বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category