• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
Update : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। সশরীরে উপস্থিত হয়ে এবারের বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ১ ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রী মেলায় আসবেন। প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন ও পরিদর্শনের পর বইমেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তিনি বলেন, বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। বই মেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। যেসব প্রতিষ্ঠান নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবারের অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭২টি প্রতিষ্ঠান ও ৭১০টি ইউনিট এবং বাংলা একাডেমিতে ১০৩টি প্রতিষ্ঠান ও ১৪৭টি ইউনিট অংশ নিচ্ছে। এ ছাড়া প্যাভিলিয়ন রয়েছে ৩৪টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category