• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরে আশুগঞ্জ মধ্যবাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
জানা গেছে, রুমিন ফারহানা সম্প্রতি আশুগঞ্জ উপজেলায় বিএনপি আয়োজিত এক সেমিনারে উপনির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলেন। এজন্য শুক্রবার দুপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব তোলেন নেতাকর্মীরা।
পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপনির্বাচনের সময়কাল পর্যন্ত রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া-২ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘উপনির্বাচন প্রতিহত, বানচাল বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির চক্রান্ত প্রতিহত করবে।’
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহর মিয়া, সাধারণ সম্পাদক আবু নাছের আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category