• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৫

Reporter Name
Update : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘ভূমি অফিস থেকে দলিল তোলা নিয়ে আলম হোসেন নামে এক দলিল লেখকের সঙ্গে রুবেল নামের এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আরিফ নামে এক যুবক তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এতে ২৫ জন গুলিবিদ্ধ হন।’
তিনি আরো বলেন, ‘আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘২৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category