• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রিকশাচালক মামুনকে হত্যা মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

Reporter Name
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, পাবনা : পাবনার ঈশ্বরদীতে মামুন হোসেন (২৪) নামের এক রিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি কামাল উদ্দিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কামাল উদ্দিন ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাউন্সিলর। গ্রেপ্তার অপর আসামি হলেন একই মহল্লার জামাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২৪)।
তৌহিদুল মবিন খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে মামুন হত্যা মামলার এক নম্বর আসামি কামাল উদ্দিন ও তিন নম্বর আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার (৪ জানুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category