• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল ম্যারাথনে বাংলাদেশি অ্যাথলেট

Reporter Name
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

স্পোর্টস ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ভিয়েতনামে আলট্রা ট্রেইল ম্যারাথন রেস প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছেন ক্রীড়া দল আর্থ টাচড স্টেপস এর দুই অ্যাথলেট আর এ ইহসান ও ইমামুর রহমান। বাংলাদেশ থেকে প্রথম দুই অ্যাথলেট এই আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন। প্রতিবছর ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে ১৯০ কিমি. দূরে অবস্থিত মক চাওতে অনুষ্ঠিত হয়ে থাকে এই আলট্রা ম্যারথন আসর। ১০, ২১, ৪২, এবং ৭০ কিলোমিটার নিয়ে মোট ৪ টি ক্যাটাগরিতে এই প্রতিযোগীতার আয়োজন হয়ে থাকে। প্রতিবছরের ন্যায় এবারও ৩৫ টি দেশের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের এই দুই অ্যাথলেট ৭০ কিলোমিটার আল্ট্রা চ্যালেঞ্জে অংশ নিবেন। এই আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণ প্রসঙ্গে ইহসান জানান, তিনি এর আগে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ম্যারাথন রেইস প্রতিযোগীতায় অংশ নিলেও এই প্রথম কোন আন্তর্জাতিক আলট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন তিনি। ইমামুর রহমান বলেন, ‘আমরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে নিজেদের চেষ্টায় অংশ নিয়ে বাংলাদেশকে বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন দেশে অংশগ্রহণের পাশাপাশি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের পতাকা বহন করা এবং এর পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শিক্ষা নিয়ে আরও কাজ করে যেতে চাই।’ ম্যারাথন রেস বিশ্বের একটি জনপ্রিয় স্পোর্টস, ২১.০৯৫ কি.মি দৌড়কে বলা হয় হাফ ম্যারাথন, ৪২.১৯৫ দৌড়কে বলা হয় ফুল ম্যারাথন। এবং ৫০ কি.মি থেকে শুরু হয় আল্ট্রা ম্যারাথন। আট্রা ট্রেইল ম্যারাথন একটি কঠিন খেলা, যেখানে অংশ নেওয়া অ্যাথলেটদের উঁচু নিচু পাহাড় এবং নানান অমসতল পথ বেঁধে দেওয়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category