• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’Íএই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৬ দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৩।
আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। দুই বছর পর সশরীরে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড মাঠে পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে সালাম জানানো হয় এবং একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এরপর তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
২০২২ সালে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১১৫ পুলিশ কর্মকর্তাকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন।
এর আগে সকাল ১০টার দিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইনস মাঠে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category