• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীদের সান্ত¡না দেওয়ার চেষ্টা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাঁকডাকের মাধ্যমে আন্দোলনে ব্যর্থ নেতাকর্মীদের সান্ত¡না দেওয়ার চেষ্টা করছেন বিএনপির সিনিয়র নেতারা।
আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার পতনের আন্দোলন করছে। ১০ ডিসেম্বর ১০ লাখ লোকের সমাগম ঘটানোর কথা বলে ৫০ হাজার লোক এনেছে। এরপর থেকে দলের সাধারণ নেতাকর্মীরা বিএনপির সঙ্গে নেই। তাই তাদের খুশি করতে মিথ্যা আশার বাণী শোনাচ্ছেন সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ গণ মানুষের দল, এসব হুংকার দিয়ে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।
এ সময় তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন পরিশীলিত মানুষ। সংকটের সময় কিভাবে নেতৃত্ব দিতে হয় তার জীবনী থেকে নতুন প্রজন্মের নেতাকর্মীদের শেখার আছে। প্রভাবশালী হয়েও কখনও লোভ লালসা তাকে বশ করতে পারেনি। সারা জীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category