• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

Reporter Name
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, দিনাজপুর : তীব্র শীত আর ঘন কুয়াশায় দিনাজপুরে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতে চরম ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রোববার (১ জানুয়ারি) সকাল ৬টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ।
সকালে হিলি বন্দর শহর ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন। হেডলাইট জ্বালিয়েও বেশি দূর রাস্তা দেখতে পাচ্ছেন না গাড়ি চালকরা। ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে বাস-ট্রাক হিলিতে আসতে সময় লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। কুয়াশার কারণে এখন সময় লাগছে ১২ থেকে ১৪ ঘণ্টা।
এদিকে, ছোট আকারের যানবাহন রিকশা-ভ্যান ও অটোচালকরাও পড়েছেন বিপাকে। সকালে শীত আর কুয়াশায় তেমন যাত্রী পাচ্ছেন না তারা।
গত কয়েক দিন থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। দেখা মিলছে না সূর্যের। ফলে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকালে বাড়ি থেকে বেড় হয়েও কোনো কাজ পাচ্ছেন না তারা।
কুয়াকাটা থেকে আসা বাসচালক ফজলুর রহমান বলেন, কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে আসলাম। সময় লেগেছে ১৮ ঘণ্টা। কুয়াশার কারণে ঠিকমত রাস্তা দেখা যায়নি।
ট্রাকচালক শাহিনুর ইসলাম বলেন, জয়পুরহাট থেকে আসলাম। কুয়াশার কারণে গাড়ির লাইট জ্বালিয়ে আসতে হয়েছে।
হিলি থেকে বগুড়া যাবেন বাসচালক মতিয়ার রহমা। তিনি বলেন, বগুড়ায় যাবো, খুব শীত আর কুয়াশা। এতো কুয়াশায় গাড়ি কীভাবে চালবো তাই ভাবছি।
মজিবর রহমান এক রিকশাচলক বলেন, পেটের দায়ে এই হাঁড় কাঁপানো শীত আর কুয়াশার মধ্যে রিকশা নিয়ে আসছি। চারমাথায় বসে আছি, লোকজন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category