• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৬০ হাজার টাকা জরিমানা

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : অবৈধ জ্বালানি তেলের মজুদ উদ্ধার করেছে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে। ১৭ এপ্রিল শুক্রবার প্রথম প্রহরে (রাত ১২:০০টা–২:০০টা) নিয়মিত যৌথ অভিযানের অংশ হিসেবে নরসিংদীর জিনারদি মূলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং এডিশনাল এসপি কলিমুল্লাহ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনপ্রমূখ।
অভিযানকালে উক্ত স্থানে বেআইনিভাবে মজুদকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় এবং মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত এম এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮,৬৭,৫১০/- টাকায় বিক্রয় করা হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু দিনটি শুক্রবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল, তাই পরবর্তী কার্যদিবসে অর্থ জমা প্রদান করা হবে।
অপরাধীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারা অনুযায়ী যথাক্রমে ৫০,০০০/- টাকা ও ১০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়। সর্বমোট ৬০,০০০/- টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category