• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে যৌথ অভিযান, ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও তিতাস কর্তৃপক্ষ। এসময় প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিলও আদায় করা হয়। বুধবার পলাশ উপজেলার ঘোড়াশাল ও টেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি টিম এবং প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রথমে ঘোড়াশাল এলাকার মিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পরে টেকপাড়া এলাকায় অভিযান করা হয়। এসময় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ধারা ১০ ও ১১ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে মোট ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া অবৈধ গ্যাস সংযোগসমূহ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রায় ৬ লাখ টাকা বকেয়া বিল আদায় করা হয়, যা সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ জানান, অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে গ্যাসের সঠিক ব্যবহার, অবৈধ সংযোগের ক্ষতিকর দিক এবং আইনী পরিণতি সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category