• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টেস্টে মুশফিকের যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক :
Update : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। টেস্টে মুশফিকের আরও কয়েকটি কীর্তি রয়েছে যা সাদা পোশাকের মতোই উজ্জ্বল ও ঝলমলে।
টেস্টে মুশফিকের ১১টি সেঞ্চুরি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তামিম ইকবালের সঙ্গে ১০টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। রাওয়ালপিন্ডিতে তামিমকে ছাড়িয়ে গেছেন। মুশফিকের সামনে এখন কেবল মুমিনুল হক। টেস্টে ১২টি সেঞ্চুরি নিয়ে বাংলাদেশীদের মধ্যে শীর্ষে আছেন মুমিনুল।
পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। সেঞ্চুরি করার পথে টেস্টে ১২ হাজার বল খেলে ফেলছেন দলের এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বাংলাদেশী হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডবল’ খ্যাত এই ক্রিকেটার। তার পেছনে আছেন তামিম ইকবাল।
পাকিস্তানের বিপক্ষে শতরান পেরিয়ে যাওয়ার আগেই দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানও করেছেন মুশফিক। এখানেও তার সামনে আছেন কেবল তামিম ইকবাল। যেহেতু এই টেস্টে তামিম খেলছেন না। তাই দেশসেরা ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মুশফিকের সামনে।
বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি চার হাঁকানোর দিক থেকেও এগিয়ে আছেন মুশফিক। তিনি চার মেরেছেন ৬৮৭টি। এখানেও তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category