• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করলেন মাসুদ সাঈদী এমপি

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ মাসুদ সাঈদী। একই সঙ্গে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে মোট ৪ হাজার ৭০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর ছোট ছেলে জননেতা নাসিম বিন সাঈদী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কৃষি বিভাগের উপপরিচালক সৌমিত্র সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, একই দিনে সংসদ সদস্য মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে খাল খনন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ননীগোপাল,জেলা স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category