সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ও এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রার যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ফরহান, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পল্লী বিদুৎতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান খান, আংটিহারা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আরিফুর রহমান, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ- আল মাহমুদ, আলহাজ্ব আঃ সামাদ, এস এম লুৎফর রহমান, বানিয়াখালি স্টেশন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কারগরী কলেজের প্রভাষক মোঃ মঈনুদ্দিন, প্যানেল চেয়ারম্যান মোঃ দিদারুল আলম প্রমুখ।
সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের কঠোর নজরদারি প্রতিনিয়ত চলছে টহল কার্যক্রম
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগের কঠোর নজরদারিতে কমে এসেছে অপরাধ প্রবনতা। অভয়ারণ্যে এলাকায় প্রতিনিয়ত বন বিভাগের চলছে টহল কার্যক্রম। এতে করে চুপসে গেছে অসাধু চক্র। তবে অভয়ারণ্যে এলাকায় এক শ্রেনীর স্বার্থনেষি মহল প্রবেশ করতে না পারায় তারা মিথ্যা তথ্য সরবরাহ করে বন বিভাগের কর্মকর্তা সহ স্টাফদের হয়রানী করছে। জানা গেছে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় বন বিভাগের সহয়তায় অভয়ারণ্য মাছ শিকার চলছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। ঐ সংবাদে যে সকল তথ্য প্রদান করা হয়েছে তা বাস্তবের সাথে কোন মিল নেই। একটি সুত্রে জানা গেছে, একিিট মহল বন বিভাগের নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার জন্য প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। তবে বন বিভাগ কঠোর থাকায় তারা ঐ সকল জায়গায় মাছ ও কাঁকড়া ধরতে যেতে পারছেনা। আর সেই বিষয়টি কেন্দ্র করে বন বিভাগের লোকদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করা হচ্ছে। ঐ সংবাদে যাদের নাম উল্লেখ্য করা হয়েছে তাদের সুন্দরবনের কোন ব্যবসা নেই। নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, তার অধিনস্থ এলাকায় যাতে কোন অসাধু জেলেরা প্রবেশ করতে না পারে তার জন্য টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ইতিমধ্যে অভয়ারণ্যে এলাকায় প্রবেশ করায় অনেক জেলেকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের অভয়ারণ্যে এলাকায় যাতে করে জেলে মাছ ও কাঁকড়া শিকার করতে না পারে তার জন্য বন বিভাগের ম্মার্ট টিম ও বিশেষ টিমের অভিযান চলমান রয়েছে।
কয়রায় ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার(১৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র। তিনি ঐ গ্রামেই বসবাস করতেন। প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, তরমুজবাহী ট্রাকটি নারায়নপুর বাজারের দিক হতে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখেছেন। স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, ভ্যানচালক মজিবার মোড়ল তার নিজের রোজগারেই সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।
আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।
কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রার প্রত্যন্ত জনপদের ২৪ পরিবারের সদস্যদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণাধারের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২ টায় লির্ডাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পানির সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহমেদ, সম্পাদক ফরহাদ হোসেন, লির্ডাসের লাইভলিহুড অফিসার বিপ্লব কুন্ডু, প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন, কয়রা প্রজেক্ট অফিসার মো: শাহজালাল হোসেন, কয়রার কমিউনিটি মোভিলাইজার সঞ্চয় কুমার বাইন প্রমুখ। পানির ট্যাংক নিতে আসা উপকারভোগী নাজমা খাতুন জানান, ট্যাংক পেয়ে আমি অত্যান্ত খুশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় তখন দূরের পুকুর থেকে পানি এনে খেতে হয়। পানির ট্যাংকটি পেয়ে আমার অনেক উপকার হবে।
এ সময় সরঞ্জমাদি বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এ সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে পরিবারগুলো সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।
কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় কারিতাস ডিআরআরসিসিএ প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবিরের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম কোম্পানি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু
উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কারিতাস ডিআরআরসিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ মিজানুর রহমান, মিল অফিসার মিল্টন মন্ডল প্রমুখ। সভায় দুর্যোগ ব্যবস্থায় ভাল কাজ করার জন্য কারিতাসকে সাধুবাদ জানানো হয়। এ ছাড়া কারিতাসের প্রকল্পের মেয়াদ সম্পন্ন হওয়ায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।