• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে : এওএবি

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জেট ফুয়েলের দাম, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এভিয়েশন খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন এই খাতের মালিকদের সংগঠন ‘এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)’র নেতারা। চলমান কঠিন সময়ের এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।
এওএবির ১৩তম বার্ষিক সাধারণ সভায় সদস্যদের আলোচনায় এই সংকটের বিষয়টি উঠে আসে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানে স্যামসন সেন্টারের সভাকক্ষে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
অঞ্জন চৌধুরী বলেন, “বর্তমানে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ গেজেটে প্রকাশিত ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি’ আইনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পুনরায় বিবেচনা করার জন্য সরকারের এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সংগঠনের মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘জেট ফুয়েলের দাম, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা ও সিভিল এভিয়েশন নির্ধারিত উচ্চহারে বিভিন্ন ফি এ খাতের মালিকদের মহাসংকটে ফেলেছে।’
এসময় এওএবির ভাইস চেয়ারম্যান-২ এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ এবং ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুন, যুগ্ম সচিব ও ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাংগঠনিক সম্পাদক এবং বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির উপস্থিত ছিলেন।
এ ছাড়া মেঘনা এভিয়েশনের তানভির মোস্তফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা আনোয়ারুল হক সরদার, বসুন্ধরা এয়ারওয়েজের প্রধান পরিচালন কর্মকর্তা এএসএম মুস্তাফিজুল হক, স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জে এম মোস্তাফিজুর রহমানসহ সংগঠন সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যরা এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসামরিক বিমান পরবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category