• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান, দেশীয় বন্দুকসহ গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের অভিযানে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়ে উঠেনি। শুক্রবার বিকাল ৫ টার দিকে কোবাদক স্টেশনের অধিনস্থ কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ সকল অস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে বনদস্যুদের একটি গ্রুপ দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের বন রক্ষীরা যৌথ অভিযানে চালনায়। এ সময় তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্দেহজনক কয়েক জন বনদস্যুদের গতিবিধি লক্ষ্য করে। এ পর্যায় তাদের ধাওয়া করে। এ সময় সেখানে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা গহীন বনের ভিতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ টি কার্তুজ উদ্ধার করা হয় । কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষযটি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category