• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

আতাউর শাহ্ :
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমল গোটা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের ভেতরে থাকা ৪টি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় বসতবাড়ীতে বসবাসকারী সাইদুর ও মর্জিনা নামের দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, নওগাঁ সদর থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, ৪টি কম্বল এবং ২টি শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহীন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদান করা হবে।

নওগাঁয় সাত কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যায়ে কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারো তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন খাল খনন করা হবে।
তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুন:খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি ও ধানসহ বিভিন্ন ফসলদী উৎপাদন করতে পারবে। পাশাপাশি এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে।
বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুর আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল খননের কাজটি বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category