• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গণবিরোধী আইন পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গণবিরোধী আইন পাস করার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে ওয়াকআউট করেন তারা।
বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সংসদে বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে যেসব গণবিরোধী আইন পাস করা হয়েছে, আমরা তার দায়ভার নিতে চাই না। এজন্য সংসদ থেকে ওয়াকআউট করলাম।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে বলেন, আইন প্রনয়নের সব ধরনের প্রক্রিয়ায় অংশ নেয়ার পর এভাবে ওয়াকআউট করার মানে আছে বলে মনে হয় না। আশা করি তারা মাগরিবের নামাজের বিরতির পর আবারো সংসদে ফিরে আসবেন।
এর আগে সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রীম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল-২০২৬, সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল-২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৬ সহ বিভিন্ন বিলের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন বিরোধীদলীয় এমপিরা।
জানা যায়, এর আগেও বিরোধীদলীয় সংসদ সদস্যরা দুইবার সংসদ থেকে ওয়াকআউট করেন। রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথম দফা ওয়াকআউট করেছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category