• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় দুই দিন পর নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন ধরে নদীতে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ( ৯ এপ্রিল ) দুপুর ১ টার দিকে আড় পাঙ্গাসিয়া নদীতে নিখোঁজ জেলে উপেন মৃধা (৫০)এর মরদেহ ভেসে ওঠে। অপর আর এক জেলে মুকেন্দ মন্ডল (৪২) এর মরদেহ বিকাল ৫ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর ত্রিমোহনায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২ জেলের মরদেহের পরিচয় স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে নদীর তীর ভারী হয়ে ওঠে। আংটিয়ারা নৌ-পুলিশের(ওসি) মোঃ. ফারুক হোসেন বলেন,নিহত উপেন মৃধা ও মুকেন্দ মন্ডলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য,গত মঙ্গলবার বিকেলে নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ওসমান গনি খোকন বলেন, মরা দেহ দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category