• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে টেক্সটাইল মিল এলাকায় অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সকাল আটটার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় সদর উপজেলা বিএনপির নেতা কামরুজ্জামান চানসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ক্ষতিগ্রস্ত দোকানমালিক ও স্থানীয়দের বিভিন্ন বিষয়ে আশ্বাস দেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে প্রশাসনের এই সাড়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি এখনই স্পষ্ট না হওয়ায় উদ্বেগও রয়েছে তাদের মধ্যে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category