• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেয়া হবে না : এবিএম ফজলুল করিম

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গত শনিবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরের উদ্যোগে তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় এক ঈদ পুর্ণমিলী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাআশিফ গাজীপুর মহানগর সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, ঈদুল ফিতরের লম্বা ছুটি কাটিয়ে আবার আমরা একত্রিত হতে পেরেছি সে জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ! নির্বাচন, রমযান ও ঈদের কারণে আমাদের ফেডারেশনের কাজের গতি কিছুটা কমে গিয়েছিলো। তাই এখন নতুন উদ্যোমে ফেডারেশনের কাজকে বেগবান করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এদেশে ইসলামী শিক্ষা প্রণয়নের জন্যে আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকদের ন্যায্য দাবি—দাওয়া আদায়ে সাবাইকে সোচ্চার হতে হবে। তাই প্রয়োজন হলো শিক্ষকদের ঐক্যবদ্ধ করা, ঐক্যবদ্ধ হওয়া। এজন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের মাঝে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজকে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, প্রায় ২ হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা বর্তমান সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু করেছে। ৭০% মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট, জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র করছে। জ্বালানী তেলের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে গণভোট আর জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে। জুলাই সনদ কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত বিষয় নয়, এটি জাতির স্বার্থের সঙ্গে জড়িত। জুলাই সনদকে অবজ্ঞা করে সরকার ইচ্ছাকৃতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি করছে।
তিনি আরো বলেন, গণভোট ও জুলাই সনদকে বাতিল করার কোনো সুযোগ নেই। এ বিষয় নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে বলবো অতীত থেকে শিক্ষা গ্রহন করুন। অবিলম্বে জনগণের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করুন। নতুবা দেশের ছাত্র—জনতা আবারো রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর মহানগরের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category