• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

না ফেরার দেশে চলে গেলেন আব্দুল ওহাব লিটন

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানী উত্তরার দক্ষিন খান প্রেমবাগান সংলগ্ন এলাহী বক্স রোডের ১১৬ নম্বর নিজ বাড়িতে বসবাস করতের রুশ বাংলা কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল ওহাব লিটন (৫০)। গত ৫ এপ্রিল (রবিবার) ভোরে নিজ বাসভবনে হঠাৎ শারীরিকভাবে (মস্তিষ্কে রক্ত ক্ষরণ) অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠু ঘোষণা করেন, আব্দুল ওহাব লিটন ইন্তেকাল করেছেন। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় (পিবি মর্ডান স্কুল রোড) নেমে আসে শোকের ছায়া। তিনি তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অনেক শুভাকাঙ্খি রেখে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যু পর তার ছোট ছেলে আলি তার বাবার মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। এ সময় মরহুম আব্দুল ওহাবের স্ত্রী ও অন্য এক ছেলে ও মেয়ে রাশিয়া অবস্থান করেন। এদিকে মরহুম আব্দুল ওহাব লিটনের মরদেহ দাফনের জন্য তাঁর নিজ গ্রাম নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি গণমাদধ্যম বান্ধব এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুম আব্দুল ওহাম লিটনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন মহুরীগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category