• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বিম্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও সংলাপ

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় বিশ্ব পানি দিবস উদযাপন ও উপকুলীয় মানুষের সংকট নিরসনে উপজেলা পর্যায়ে সংলাপ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় কয়রা সদরে এ উপলক্ষে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজিত কুমার বৈদ্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। লির্ডাসের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট একশান ফোরাম এই সংলাপের আয়োজন করে। উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, এস আই মোঃ তারিক মাহমুদ, উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন, লির্ডাসের ন্যাশনাল এ্যাডভোকেসী কোঅর্ডিনেটর শাকিল আহমেদ, এ্যাডভোকেসী এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু হাসান, ব্লাড ডনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, লির্ডাসের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, উপজেলা ক্লাইমেট একশান ফোরামের সহ-সভাপতি খাদিজা আক্তার সাথী, আশিকুজ্জামান, মনিরুল ইসলাম, স্থানীয় অধিবাসী রমেশ চন্দ্র মুন্ডা, বাসন্তী মুন্ডা,
নাজমা খাতুন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা ক্লাইমেট একশান ফোরাম ও লির্ডাসের উদ্যোগে ২১ দফা দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category