• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে হাসপাতাল সীলগালা ও জরিমানা

মোঃ আল আমিন :
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেখতে পান, নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযানে গেলে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। এছাড়া অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত অবস্থায় ছিল। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, ‘মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আকস্মিক অভিযান পরিচালনা করেছি। এতে দুইটি হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখতে পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেসব হাসপাতাল অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category