সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গত বছরের শুরুর দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের ভিতরের উন্নয়ন কল্পে বেশ কিছু মুল্যবান গাছ কর্তন করা হয়।এবং ঝড়ে পড়ে যাওয়া বেশ কিছু গাছের গুড়ি সংরক্ষণ করে রাখা হয়। মুল্যবান এসব গাছের মধ্যে রয়েছে মেহগনি সেগুন, আমলকিসহ বিভিন্ন প্রজাতির গাছ।
এসব গাছ নিলামের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিলো সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন সংলগ্ন অফিসার কোয়ার্টারের সামনে। দীর্ঘ দিন পরে থাকা এসব গাছের কোন খোজ মিলছে না।
সিসি টিভি ক্যামেরা নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব গাছ কি ভাবে চুড়ি হলো তথ্যানুসন্ধানে জানাযায় উপজেলা পরিষদের দুই একজন কর্মচারী এসব মুল্যবান গাছ কালোবাজারে বিক্রির সাথে জরিত।
উপজেলা পরিষদে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চতুর্থ শ্রেনীর কর্মচারী জানান একজন তৃতীয় শ্রেনীর কর্মচারী এসব গাছ চুড়ি করে কালো বাজারে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।
শুধু তাই নয় ওই কর্মচারীর বিরুদ্ধে রয়েছে সীমাহীন অভিযোগ, সময়মত অফিসে না আসা, চাকুরী দেয়ার কথা বলে টাকা গ্রহণ করা, বিভিন্ন ব্যাবসায়ীর নিকট থেকে চাঁদা আদায় করার অভিযোগ। স্থানীয় ও প্রভাবশালী এই কর্মচারী এই ষ্টেশনে রয়েছে প্রায় ১২ বছরের অধিক সময়। তার বিরুদ্ধে অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে অসদাচরণের অসংখ্য অভিযোগ ও রয়েছে।স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় অদৃশ্য কারনে এই কর্মচারীর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না।তিনি সব সময় অফিসারদের সানিধ্যে থাকার কারনে এই দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যাবহারে জরিয়ে পরেছে।চিঠি পত্র আদান প্রদানের ক্ষেত্রে ও এই কর্মচারী স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে থাকেন।
উপজেলা পরিষদের গাছ চুড়ি ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে ব্যাক্তি শনাক্ত করন এবং অসংখ্য অভিযোগের ঘটনায় অভিযুক্ত এই কর্মচারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি বদলীর দাবি জানিয়েছেন উপজেলা পরিষদে আসা সেবা প্রত্যাশীরা।
উপজেলা পরিষদ থেকে মুল্যবান গাছ চুড়ি ঘটনা জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
সচেতন মহল সিসি টিভি ফুটেজ দেখে উল্লেখিত ঘটনা তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপ পরিচালক স্থানীয় সরকার গাইবান্ধা, জেলা প্রশাসক গাইবান্ধা ও স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন।
পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত
পলাশবাড়ী (গাইবান্ধা) : যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে শহিদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় সড়ক ও জনপদ বধ্যভূমিতে এবং কিশোরগাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমিতে।
পৌর শহরের সড়ক ও জনপদ বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ সারোয়ারে আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসফেকুর রহমান রিপন, কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন, বিআরডিবি অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকারসহ অন্যান্যরা।
এছাড়াও সারাদেশের ন্যায় পলাশবাড়ী উপজেলা জুড়ে রাত ১০ হতে রাত ১০: ১ মিনিট পর্যন্ত স্থান ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচী গ্রহন করা হয়েছে।